Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২ ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ১০০ জাবি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক

সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 7

আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতা দেওয়ার পাশাপাশি বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছে। দেশটি বৈদ্যুতিক যানবাহন, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে।

মীর শাহে আলম বলেন, মালয়েশিয়ার কাছ থেকে পলিমার মডিফাইড বিটুমিন বা রাবারাইজড বিটুমিন ব্যবহারে কারিগরি সহযোগিতা নেওয়া হবে। অতিরিক্ত বৃষ্টিপাতের মধ্যেও মালয়েশিয়ায় রাস্তাঘাট তুলনামূলকভাবে টেকসই থাকার অন্যতম কারণ হলো বিটুমিনের সঙ্গে রাবার ব্যবহার। বাংলাদেশেও এর পরীক্ষামূলক প্রয়োগের ইতিবাচক ফল পাওয়া গেছে।

তিনি জানান, ২০০৫ সালে বগুড়া সদরে দুই কিলোমিটার সড়কে রাবারাইজড বিটুমিন ব্যবহারের মাধ্যমে পরীক্ষামূলক কাজ করা হয়েছিল। দীর্ঘ সময় পরও ওই সড়কটি ভালো অবস্থায় রয়েছে। এখন বর্ষাকালে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া কমাতে পর্যায়ক্রমে দেশের ২০ শতাংশ সড়কে রাবারাইজড বিটুমিন ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার প্রধান সড়কগুলোতে এখন ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত বিধিমালা করা হবে।

তিনি বলেন, ঢাকায় চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় আসনের রিকশা নিবন্ধন পাবে না।

প্রতিমন্ত্রী আরও জানান, এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভেটিংয়ের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষে দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই নীতিমালা জারি করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

প্রকাশের সময় : ০১:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬