পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক
- প্রকাশের সময় : ১১:০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 2
নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করে।
আটকরা হলেন—মো. সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)। সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত এরফান আলীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে ৮১৭ পিস ভারতীয় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।





















