Dhaka ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২ ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ১০০ জাবি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 10

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপিসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন আসনের ১১ সংসদ সদস্য এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে মন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনসংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। তাঁর দাবি, সংবিধান, রুলস অব বিজনেস এবং উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের দায়িত্ব বণ্টন আইনগত কর্তৃত্বের বাইরে ও বেআইনি।

রিট আবেদনকারীরা হলেন পাবনা-১ আসনের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসনের মীর আহমেদ বিন কাশেম, রংপুর-৫ আসনের মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম বুলবুল, চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের শেখ মঞ্জুরুল হক রাহাদ, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম, গাজীপুর-৪ আসনের সালাউদ্দিন এবং চট্টগ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম।

এর আগে দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের মধ্যে বণ্টন করে সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ আগস্ট এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রমে সরকারের সমষ্টিগত দায়বদ্ধতা রয়েছে। টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূলকে সরকার অগ্রাধিকার দিয়েছে।

প্রজ্ঞাপনে সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ ও রুলস অব বিজনেসের বিধানের উল্লেখ করে বলা হয়, প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা ও মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে রিটকারীদের দাবি, এ ধরনের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন আইনগতভাবে বৈধ নয়। এ বিষয়ে হাইকোর্টের রায়ের মর্ম অনুসারে সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রকাশের সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬