Dhaka ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২ ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ১০০ জাবি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী আটক

১০০ জাবি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 62

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার প্রায় ১০০ মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে এ বৃত্তি দেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সমিতি সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধা ও আর্থিক অসচ্ছলতাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে।

এ বছর ২০২৫-২৬ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মেধাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় ১০০ জনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আওতায় বৃত্তির জন্য নির্বাচিত করার পরিকল্পনা রয়েছে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গাইবান্ধার আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষা চালিয়ে নিতে সমস্যার মুখোমুখি হওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আহ্বায়ক মোস্তাকিন আল মামুন পিয়াল বলেন, “গাইবান্ধার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমরা দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও গাইবান্ধার শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

কমিটির সদস্যসচিব মোসাদ্দিকুর ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় নিয়ে স্বচ্ছতার সঙ্গে বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। আমরা চাই, গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এ উদ্যোগ তাদের শিক্ষাজীবনে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমরা আশা করি।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ছয়টি বিশ্ববিদ্যালয়ের মোট ৫০০ শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় নিয়ে আসা। সেই সঙ্গে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই প্রায় শতাধিক শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়ার পরিকল্পনা করছি।”

শিক্ষাবৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের লিংক: https://forms.gle/66TxQae9jP6aW9Kn7

বৃত্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা, শিক্ষার্থী বাছাইয়ের তথ্য ও অন্যান্য আপডেট ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০০ জাবি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’

প্রকাশের সময় : ০১:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬