Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 2

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, ড. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ড. এম. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান।

এ ছাড়া ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

প্রকাশের সময় : ১০:৪১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬