Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কমিউনিটি ক্লিনিকের নাম হবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেফতার কালুখালীতে রেলওয়ের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ নওগাঁয় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার, গ্রেফতার ৩ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা চুমু দেওয়া শিক্ষকের কাজ নয়, রাজনৈতিক নেতারও নয় : রাশেদ খান বরাটে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্স পাংশায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাজারে আসছে ঢাকাই মসলিন, বছরের শেষেই বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্য আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী

সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 53

আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতা দেওয়ার পাশাপাশি বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছে। দেশটি বৈদ্যুতিক যানবাহন, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে।

মীর শাহে আলম বলেন, মালয়েশিয়ার কাছ থেকে পলিমার মডিফাইড বিটুমিন বা রাবারাইজড বিটুমিন ব্যবহারে কারিগরি সহযোগিতা নেওয়া হবে। অতিরিক্ত বৃষ্টিপাতের মধ্যেও মালয়েশিয়ায় রাস্তাঘাট তুলনামূলকভাবে টেকসই থাকার অন্যতম কারণ হলো বিটুমিনের সঙ্গে রাবার ব্যবহার। বাংলাদেশেও এর পরীক্ষামূলক প্রয়োগের ইতিবাচক ফল পাওয়া গেছে।

তিনি জানান, ২০০৫ সালে বগুড়া সদরে দুই কিলোমিটার সড়কে রাবারাইজড বিটুমিন ব্যবহারের মাধ্যমে পরীক্ষামূলক কাজ করা হয়েছিল। দীর্ঘ সময় পরও ওই সড়কটি ভালো অবস্থায় রয়েছে। এখন বর্ষাকালে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া কমাতে পর্যায়ক্রমে দেশের ২০ শতাংশ সড়কে রাবারাইজড বিটুমিন ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার প্রধান সড়কগুলোতে এখন ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত বিধিমালা করা হবে।

তিনি বলেন, ঢাকায় চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় আসনের রিকশা নিবন্ধন পাবে না।

প্রতিমন্ত্রী আরও জানান, এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভেটিংয়ের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষে দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই নীতিমালা জারি করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেপ্টেম্বর থেকে ৬ মাসে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

প্রকাশের সময় : ০১:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬