চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার
- প্রকাশের সময় : ১২:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 7
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
রোববার (২৩ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসির সরাসরি নির্দেশনায় নায়েব সুবেদার মো. বাদল খাঁনের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বেগপুর এলাকায় অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ফেনসিডিলের একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করে।
আটক করা মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি।
























