Dhaka ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ৫০টিকে নোটিশ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী পার্থ বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান দায়িত্ব নিয়েই মঈন খানের হুঁশিয়ারি, দুর্নীতিতে জড়িতদের ছাড় নয় দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার নওগাঁয় সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে যুবক আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নওগাঁয় সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে যুবক আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 8

নওগাঁয় সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ ডলার ই-ট্রানজেকশনের অভিযোগে নাহিদ (২৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গত ২১ আগস্ট নওগাঁ সদর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাহিদ তার বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদের মাধ্যমে আইনবহির্ভূত ডলার ই-ট্রানজেকশনের সঙ্গে জড়িত।

পরে পুলিশ বক্তারপুর এলাকায় নাহিদের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাহিদ ‘টেক্সট ভেরিফায়েড ডটকম’ ও ‘উইফোন’ অ্যাপ ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া জিমেইল আইডি তৈরি করতেন। পরে এসব ব্যবহার করে অবৈধভাবে তার নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে ডলার ই-ট্রানজেকশন করার তথ্য পাওয়া গেছে।

নাহিদ নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার গোলাম হোসেন ও মোছা. নাজমা বেগমের ছেলে।

এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে যুবক আটক

প্রকাশের সময় : ১২:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬