বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান তিতুমীর কলেজের সামনে বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘লজ্জাজনক, এমন কিছু হবে ভাবতেই পারিনি’, ৫ গোল খেয়ে হতবাক জাভি

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ৫০টিকে নোটিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 102

কলকাতায় অগ্নিনিরাপত্তা বিধি না মানায় ১৩টি হোটেল বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে আরও ১৬টি হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার ৫০টির বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় কলকাতার মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস স্ট্রিট ও এসএন ব্যানার্জি রোড এলাকার হোটেলগুলোতে এ অভিযান চালানো হয়। এ ছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আরও ২৯টি হোটেলকে নোটিশ দেওয়া হয়েছে।

গত বুধবার কলকাতার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার তিন দিন পর এ অভিযান শুরু হয়। ওই ঘটনায় অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পলাতক মালিক বীরেশ্বর মিত্রকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

কর্মকর্তারা জানান, বন্ধ করে দেওয়া ও নোটিশ পাওয়া হোটেলগুলোর অনেকগুলোর বৈধ অগ্নিনিরাপত্তা সনদ ছিল না। কিছু হোটেলের সনদের মেয়াদ চার থেকে পাঁচ বছর আগে শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। কোথাও জরুরি বের হওয়ার পথ বন্ধ ছিল, আবার কোথাও জরুরি গেট তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

এ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার, অপর্যাপ্ত বায়ু চলাচল এবং অনুমোদন ছাড়া ভবনের নকশা পরিবর্তনের মতো অনিয়মও অভিযানে ধরা পড়েছে।

একই সপ্তাহে পশ্চিমবঙ্গের তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয়জন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশুও ছিল। ওই ঘটনার পর তারাপীঠের ১৫টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে কলকাতার শিখা ইন হোটেলে নিহত বাংলাদেশিদের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার সড়কপথে দেশে ফেরত পাঠানোর কথা ছিল। এর মধ্যে পাঁচটি মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে এবং একটি ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে। নিহত রেবতী সরকারকে অবশ্য শুক্রবার রাতে কলকাতাতেই দাহ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ৫০টিকে নোটিশ

প্রকাশের সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬