Dhaka ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গু রোগীদের সেবার দায়িত্বে চিঠি এলো, তার আগেই ডেঙ্গুতে মৃত্যু চিকিৎসকের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট রাজবাড়ীতে উদীচীর বাউল উৎসব আরেকটি মার্কিন ‘আন্ডারওয়াটার ড্রোন’ জব্দের দাবি ইরানের মধুখালীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় নারী নেতৃত্ব জোরদারের আহ্বান ৩০ সেকেন্ডের যে অভ্যাস মুড ভালো করে দিতে পারে পোরশায় সাড়ে ৪ লাখ টাকা ও ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২ বোন-দুলাভাই মিলে ছোট ভাইকে অপহরণ, মুক্তিপণের দাবিতে বাবা-মাকে হুমকি নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

২৭ জুলাই থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 72

আগামী ২৭ জুলাই থেকে পুনরায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ওইদিন (২৭ জুলাই) থেকে রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার পর স্থগিত পরীক্ষাগুলো হবে।

এর আগে, বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি এবং সড়ক যোগাযোগব্যবস্থার বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৭ জুলাই থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

প্রকাশের সময় : ০৪:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬