Dhaka ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় সাড়ে ৪ লাখ টাকা ও ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও একজন সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মো. শাকিল (২০) ও মোছা. বেবী খাতুনকে (৩৩) গ্রেফতার করা হয়।

পুলিশ তহুরুল ইসলামের বাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকানো অবস্থায় ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেটের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও আসামিদের ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় গ্রেফতার দুজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় সাড়ে ৪ লাখ টাকা ও ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬