Dhaka ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ভট্টেরবাগান মন্দির কমিটি গঠন এরশাদ শিকদারের সহযোগী ২৭ বছর পর গ্রেপ্তার সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক মালামাল গাজা যুদ্ধে ইসরায়েলের হাতে ২৬২ ফিলিস্তিনি সাংবাদিক নিহত নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা : সিইসি ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা বিতর্কের জন্ম দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (সালমান মুক্তাদির) বলেছেন তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিত। আবার বলছেন বিএনপি চাঁদাবাজ দল। এই ঢালাও অভিযোগের কোনো মানে নাই।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

আমার দিকেও আঙ্গুলি নির্দেশ করা হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে উদ্দেশ্য করেতো বলতেই পারে- গণতন্ত্র; বাকস্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে- যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে যে অভিযোগটি করেছেন; তিনি কি কোনো মামলা দায়ের করেছেন?

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এই ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) আক্রান্ত হয়েছেন; সেটা আমরা দেখেছি। আমরা একটা প্রাথমিক তদন্ত করেছি এটা খুবই সংক্ষিপ্ত। এটা আরও বিস্তারিতভাবে করতে হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, হয়তো খুব শিগগিরি মামলা হতে পারে।

এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ও আজ রোববার সকালে তাদের আটক করা হয়। যদিও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেখানকার ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কর্মীদের কয়েকজনকে কাঁদতে দেখা যায়।

ভিডিওতে স্টুডিও দেখিয়ে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০২:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬