Dhaka ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ভট্টেরবাগান মন্দির কমিটি গঠন এরশাদ শিকদারের সহযোগী ২৭ বছর পর গ্রেপ্তার সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক মালামাল গাজা যুদ্ধে ইসরায়েলের হাতে ২৬২ ফিলিস্তিনি সাংবাদিক নিহত নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা : সিইসি ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা : সিইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা জানান।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে। সে সঙ্গে সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একই ভাবে ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কাজ করবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা।

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা : সিইসি

প্রকাশের সময় : ০২:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬