Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কমলাপুর থেকে শিশু অপহরণ

বোন-দুলাভাই মিলে ছোট ভাইকে অপহরণ, মুক্তিপণের দাবিতে বাবা-মাকে হুমকি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামের এক দম্পতির শিশু পুত্রকে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, শিশুটিকে ফিরিয়ে দিতে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

শিশুটির বাবা শামীম মৃধা জানান, ছয় কন্যাসন্তানের পর তাঁদের একমাত্র ছেলে রাসেলের জন্ম হয়। গত ২৩ সেপ্টেম্বর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে কৌশলে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর কমলাপুর রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

শিশুটির মা নাজমা বেগমের অভিযোগ, তাঁর মেয়ে সুরাইয়া ও জামাই আকাশ ওরফে আব্দুল্লাহ কমলাপুর রেলস্টেশন থেকে কৌশলে শিশু রাসেলকে নিয়ে যান। পরে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

শিশুটির বাবা শামীম মৃধা বলেন, ‘ছয়টি মেয়ের পরে আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দিয়েছেন। সেই ছেলেকে কোথায় রেখেছে, তা আমি জানি না। মাঝেমধ্যে মোবাইল ফোনে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি ছেলেকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।’

স্থানীয়রা জানান, শামীম মৃধা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় তাঁর আয়-রোজগারও বন্ধ রয়েছে। শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, ‘বিষয়টি আমার জানা আছে। শিশুটিকে উদ্ধার না হলে আমরা মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কমলাপুর থেকে শিশু অপহরণ

বোন-দুলাভাই মিলে ছোট ভাইকে অপহরণ, মুক্তিপণের দাবিতে বাবা-মাকে হুমকি

প্রকাশের সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬