Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুয়া ও জাল সনদ, ৬৩ শিক্ষককে নোটিশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা ইরানমুখী শতাধিক বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এলজিইডি মন্ত্রী স্ত্রীকে বাঁচাতে জালিয়াতি, তবু তিনি নায়ক গরু কুরবানি ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট বিরোধীদলের ছোট বন্ধুরা মাদকাসক্ত কি না সন্দেহ হয়: আলাল সাংস্কৃতিক সংগঠক বাবলা চৌধুরীর উপর বখাটেদের হামলা, প্রতিবাদের ঝড়

ঝিনাইদহ-৪ আসনে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা এমপির

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৫:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 43

ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জের সুপার লাক্সারি ডাইন অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় মাওলানা আবু তালিব বলেন, ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল এলাকায় রূপান্তরের লক্ষ্যে একের পর এক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আইডিআরইউপি (IDRIUP) প্রকল্পের আওতায় প্রায় ৩০ কোটি টাকার সরকারি বরাদ্দ পাওয়া গেছে। এর মাধ্যমে ২৫ থেকে ২৬ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা কার্পেটিং করা হবে। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর খাতে ৩০ লাখ টাকা, কাবিখা খাতে ২৫ লাখ টাকা এবং ৪০ টন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া গেছে। এসব বরাদ্দ দিয়ে গ্রামীণ সড়ক, ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রায় ৪০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় কালভার্ট ও ইউ-ড্রেন নির্মাণ কাজও চলমান রয়েছে।

জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলপৈতা এলাকা থেকে ১২ কিলোমিটার নদী খননের অনুমোদন পাওয়া গেছে। এছাড়া চিত্রা নদীর পাড় বাঁধাই করে কালীগঞ্জ শহরে একটি আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পুরো নির্বাচনী এলাকায় ছোট-বড় ২১টি খাল খননের প্রস্তাবনাও দেওয়া হয়েছে।

শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ১৭টি মাদ্রাসা, ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে।

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ১৬০টি মসজিদ, মন্দির, কবরস্থান, ঈদগাহ ও শ্মশানের জন্য ন্যূনতম তিন লাখ টাকা করে বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যসেবার উন্নয়নে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ১০ শয্যার শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান সংসদ সদস্য।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মাওলানা আবু তালিব বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ প্রজন্মকে রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সাংবাদিক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল ও ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ৩০০টি ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “জনগণের সহযোগিতা এবং সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার মাধ্যমে ঝিনাইদহ-৪ আসনকে একটি স্বপ্নের মডেল এলাকায় পরিণত করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহ-৪ আসনে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা এমপির

প্রকাশের সময় : ০৫:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬