Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সাফজয়ী ঋতুপর্ণার ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ৫ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসছে, ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন আমানতকারীরা পচে গেল ২০ মরদেহ, চিকিৎসাসামগ্রীর সংকটে ঢাকা মেডিক্যাল দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের, দাবি রিপোর্টে কালীগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয় রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 76

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার জেরে এবার এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে ছাত্রদল।

শনিবার (২৩ মে) ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির।

মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে ঝিনাইদহ পৌর এলাকার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী বক্তব্য দিচ্ছিলেন। বাদীর অভিযোগ, বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

বাদীপক্ষের দাবি, এ সময় প্রতিবাদ জানালে এনসিপির নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা দলবদ্ধ হয়ে এনামুল কবিরকে মারধর করেন এবং একপর্যায়ে তানাঈম নামের এক আসামি ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

এছাড়া তাকে উদ্ধার করতে গেলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেন ও জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে এনসিপির পক্ষ থেকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

প্রকাশের সময় : ০৯:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬