Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুয়া ও জাল সনদ, ৬৩ শিক্ষককে নোটিশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা ইরানমুখী শতাধিক বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এলজিইডি মন্ত্রী স্ত্রীকে বাঁচাতে জালিয়াতি, তবু তিনি নায়ক গরু কুরবানি ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট বিরোধীদলের ছোট বন্ধুরা মাদকাসক্ত কি না সন্দেহ হয়: আলাল সাংস্কৃতিক সংগঠক বাবলা চৌধুরীর উপর বখাটেদের হামলা, প্রতিবাদের ঝড়

বিরোধীদলের ছোট বন্ধুরা মাদকাসক্ত কি না সন্দেহ হয়: আলাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 17

বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচরণ দেখে তারা মাদকাসক্ত কি না—এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবে “মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’।

আলাল বলেন, মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সবসময় সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে চায়। তবে একটি রাজনৈতিক দলের কিছু কনিষ্ঠ নেতা যেভাবে ক্রমাগত আক্রমণাত্মক আচরণ করছে, তা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশ্রাব্য ভাষায় যেসব সমালোচনা করা হচ্ছে, তাদের আচরণ ও ভাষা দেখে সন্দেহ হয়—এরা মাদকাসক্ত কি না।”

একই সভায় আলাল দেশে মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেন। তার দাবি, শক্তিশালী রাজনৈতিক ছত্রছায়ার কারণেই মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, মাদক সমাজে নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিরোধীদলের ছোট বন্ধুরা মাদকাসক্ত কি না সন্দেহ হয়: আলাল

প্রকাশের সময় : ০৭:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬