Dhaka ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘জেল খাটতে কেমন লাগে’ বোঝার জন্য হত্যা করা হয় শিশু হোসাইনকে দিনে সৌন্দর্য, রাতে আলোর ঝলক—কালুখালীর হাতিরঝিল ব্রিজে ভিড় ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়লো কুমির, দেখতে উৎসুক জনতার ভিড় পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা কলেজে মেডিকেল সেন্টার সচল ও চিকিৎসক নিয়োগের দাবি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ভেঙে গেছে যাত্রীর চারটি দাঁত নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 38

পাকিস্তানে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছায়। স্থানীয় সময় শুক্রবার রাতে আব্বাস আরাগচির নেতৃত্বে তাদের বহনকারী বিমান পাকিস্তানে অবতরণ করে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আরও বৈঠক করবেন। এসব বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে চলমান প্রচেষ্টাগুলো আলোচনায় আসবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক

প্রকাশের সময় : ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬