গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 102
টানা কয়েক দফা বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ দাম বাড়ানোর ২৪ ঘণ্টার মধ্যেই বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বুধবার ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। এবার সেই বৃদ্ধির পরপরই দামে বড় পতন হলো।
Tag :
























