বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 139

ইসরায়েল-এর উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফার একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস-এর তথ্য অনুযায়ী, রোববার বিকেলে হাইফার একটি ৫ তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

আঘাতের পরপরই আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের উদ্ধার করে মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে।

রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি ২ জনকে উদ্ধারে এখনও তৎপরতা চলছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল প্রায় ৪৫০ কেজি।

সূত্র : টাইমস অব ইসরায়েল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২

প্রকাশের সময় : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬