বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 144

একই দিনে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। গতকাল শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা দুইজন ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।

এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।

এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকর। ধারণা করা হচ্ছে, এটি হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নিতে গিয়েছিল।

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজ অপর ক্রুর অবস্থান এখনো জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে

প্রকাশের সময় : ১২:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬