Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :  ইউএনও রিফাতুল হক

একে আজাদ, পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 113

“গুজব ছড়িয়ে কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”—এমন হুঁশিয়ারি দিয়েছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হক।

রাজবাড়ীর পাংশায় জানুয়ারি ২০২৬ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলার বিগত এক মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সরকারি কমিশনার ভূমি সাদ  আহমেদ, লেফটেন্যান্ট শাহরিয়ার,  পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনুল ইসলাম , উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ এবাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ ও পাংশা শিল্প বনিক সমিতির সভাপতি বাহারাম হোসেন। উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম (জাহাঙ্গীর), পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী,  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি ইমরান খান, প্রমুখ।

সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভার সভাপতি  উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হক বলেন, আসন্ন নির্বাচনে অনেকে অনেক রকম গুজব সৃষ্টি করবে বিভ্রান্তিমূলক গুজবে কেউ কান দেবেন না। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু  গ্রহণযোগ্য নির্বাচন হবে যা অতীতে কোনদিন হয় নাই। কাগজপত্র বিহীন মটর সাইকেলের চালানো যাবেনা। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে বাজারে কোন ফুটপাত দখল করে কেউ দোকানদারি করতে পারবেনা। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এছাড়াও এলাকায় ইতিপূর্বে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলো তাদেরকে আইনের আওতায় এনে  দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :  ইউএনও রিফাতুল হক

প্রকাশের সময় : ১০:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬