Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পাম্পকর্মীকে গাড়িচাপা

হত্যাকারীদের ফাঁসির দাবিতে জেলা শ্রমিকদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 109

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।

বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সসমাবেশে রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মহম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, রিপন সাহার সাথে যা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। এ ধরনের ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি হতে হবে। অভিযুক্ত আবুল হাসেম সুজনের সাথে জেলা যুবদলের কোনো সম্পর্ক নেই- এ কথার পুনরাবৃত্তি করে বক্তারা বলেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে তৎকালীন আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্য গড়ে নিজের ফায়দা হাসিল করেছে সুজন। তারা সুজন ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি করেন।

গত ১৬ জানুয়ারি শুক্রবার ভোর সাড়ে চারটায় সুজন করিম ফিলিং স্টেশনে পাঁচ হাজার টাকার অকটেন নিয়ে চলে যাওয়ার গাড়ির পিছু নিয়েছিলেন রিপন সাহা। টাকা না দিয়ে তাকে গাড়িচাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিপন সাহা। পুলিশ অভিযুক্ত সুজন ও কামালকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তারা রাজবাড়ী কারাগারে আছেন। বিভিন্ন  মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাম্পকর্মীকে গাড়িচাপা

হত্যাকারীদের ফাঁসির দাবিতে জেলা শ্রমিকদলের মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬