Dhaka ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার: আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

জুলাই বিপ্লব সবার, এটা কারো একার ক্রেডিট নয় : জাহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 140

জুলাই বিপ্লব সবার, এটা কারো একার ক্রেডিট নয়, কোন কোন গোষ্ঠী একক দাবি করার চেষ্টা করছে, আমি জুলাই আন্দোলনের একজন কর্মী ছিলাম, সাধ্যমত চেষ্টা করেছি, জুলাইয়ে সকলের অবদান ছিল,  ঢাকার যেমন অবদান ছিল তেমনই  রাজশাহী, রাজবাড়ীসহ সকলের প্রচেষ্টায় এই বিপ্লব সংঘটিত হয়েছিল।

তিনি বলেন, শিক্ষার্থী থেকে শুরু করে রিক্সাচালক, ছেলে বুড়ো, নারী, শিশু, আমাদের মায়েদের অবদানের ফসল জুলাই আন্দোলন।  আজ একটা গোষ্ঠী জুলাই আন্দোলনে একক ক্রেডিট নেওয়ার অপচেষ্টা করে জুলাই বিপ্লবকে ছোট করার চেষ্টা করছে।

শুক্রবার সকাল ১১টায় রাজবাড়ীর পাংশায় ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা উপজেলা শাখার আয়োজনে কাজী আব্দুল মাজেদ একাডেমি প্রাঙ্গণে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মো: জাহিদুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটা দল ভোটারদের কাছে না গিয়ে পেশী শক্তির প্রভাব আর ভারতের তাঁবেদারী করে রাষ্ট্র ক্ষমতায় আসবার নিল নকশায় ব্যাস্ত রয়েছে।

‘আপনাদের পবিত্র আমানত ভোট যোগ্য প্রার্থীকে দিবেন। কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা আপনার কর্তব্য।  আপনারা তা প্রতিহত করবেন।’

‘আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ, যারা শহীদ হাদী হত্যার বিচার চায় না, আমরা তাদের দেখতে চায়, শহীদ হাদীর রেখে যাওয়া কাজ আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।’

পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতান মাহমুদের সভাপতিত্বে সমাবেশে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, রাজবাড়ী জেলা জামায়াতের আমীর ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড. নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মোহাম্মদ হারুন অর রশীদ, ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো: জামাল উদ্দিন,  রাজবাড়ী জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সোহেল রানা মিঠু,  রাজবাড়ী ফোরামের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. রইচ উদ্দিন,  বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সহ প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন মধু,  ইসলামি ছাত্র শিবিরের রাজবাড়ী জেলা সভাপতি মো. আবু তাহের, পাংশা পৌর আমীর কাজী ফরহাদ জামিল, বালিয়াকান্দি উপজেলা আমীর মো. আঃ হাই-জোয়াদ্দার প্রমুখ।

এ সময় পাংশা উপজেলা ও পৌর, কালুখালি, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সকল প্রর্যায়ের দায়িত্বশীল ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই বিপ্লব সবার, এটা কারো একার ক্রেডিট নয় : জাহিদুল ইসলাম

প্রকাশের সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬