গুরুত্বপূর্ণ সংবাদ:
তারেক রহমানের আগমন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 210

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের স্বদেশে আগমন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পরে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন এটি আমাদের জন্য একটি খুবই আননেন্দর সংবাদ। তিনি দেশে ফিরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এখন এটাই দেশের মানুষের চাওয়া।
Tag :























