বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’ কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 2

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়।

স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের সময় : ১২:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬