Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ, একাই লড়ছেন মুশফিক সচিবালয়ে প্রথমবার অফিস করলেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ আজকের ই-পেপার (২৩ আগস্ট) বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী এক্সিলারেটের টার্মিনাল চালু: গ্যাসে কিছুটা স্বস্তি, বেড়েছে সরবরাহ ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ ডাক্তার ভাই থেকে জনতার প্রতিনিধি, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপুর মানবিক ভূমিকা

পাংশায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, আহত ১

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 201

রাজবাড়ীর পাংশায় ব্যাটারিচালিত ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ্জাক নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার হেনামোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মেহদী হাসান পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের মিরাজ হোসেনের ছেলে। আহত আব্দুর রাজ্জাক উপজেলার চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে তিনিও বৃটিশ টোবাকোতে কর্মরত।

স্থানীয়রা জানান, কুষ্টিয়াগামী দ্রুতগামী ট্রাক সিগারেট বহন কারী অটো ভ্যানের পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ২ জন গুরুতর আহত হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা একজনকে মৃত ঘোষণা করেন।

ডা. তানসু সুমা বলেন হাসপাতালে আনার আগেই মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত রাজ্জাক আশংকা মুক্ত।

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন ঘটনা হাইওয়ে থানা পুলিশ দেখছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, আহত ১

প্রকাশের সময় : ০২:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫