Dhaka ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহিদ বুদ্ধিজীবী দিবস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 242

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ একে একে জেলার সকল দপ্তর ও সকল সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এসময় জেলা প্রশাসক সুলতানা আক্তারসহ প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজবাড়ী শহরতলীর লোকোশেড বধ্যভ‚মিতে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই সকল শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলেই দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। রাজবাড়ী স্থানীয় সরকার উপপরিচালক ড. মো: মাহমুদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের রাজবাড়ী সদর থানা কমান্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু তালেব, জেলা ইউনিট কমান্ড আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার হেলাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম (যুদ্ধাহত) ও যুদ্ধকালীন কমান্ডার এবং সদস্য-সচিব, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ইউনিট কমান্ড, রাজবাড়ী; বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, যুদ্ধকালীন কমান্ডার (বি.এল.এফ.) রাজবাড়ী প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ, এবং রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শহিদ বুদ্ধিজীবী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা-বোনদের পরম ভক্তিতে ও শ্রদ্ধায় স্মরণ করেন এবং তিনি শহিদদের চেতনাকে ধারণ করে আগামীর সমাজ বিনির্মাণে সকলের প্রতি উদাত্ত আহŸান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহিদ বুদ্ধিজীবী দিবস

প্রকাশের সময় : ০৭:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫