গুরুত্বপূর্ণ সংবাদ:
দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 181
আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রাজবাড়ী শহরের ড্রাই আইস ফ্যাক্টরি সংলগ্ন প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির জেলা শাখার চেয়ারম্যান ও জেলা প্রশাসক সুলতানা আক্তার উপস্থিত থেকে প্রায় ১৫০ জন গরীর ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় রাজবাড়ী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :


























