Dhaka ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ, একাই লড়ছেন মুশফিক সচিবালয়ে প্রথমবার অফিস করলেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ আজকের ই-পেপার (২৩ আগস্ট) বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী এক্সিলারেটের টার্মিনাল চালু: গ্যাসে কিছুটা স্বস্তি, বেড়েছে সরবরাহ ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ ডাক্তার ভাই থেকে জনতার প্রতিনিধি, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপুর মানবিক ভূমিকা

সচিবালয়ে প্রথমবার অফিস করলেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 11

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে অফিস করেছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন তথ্যমন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আন্দালিব রহমান পার্থ। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সচিবালয়ে প্রথমবার অফিস করলেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ

প্রকাশের সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬