বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আমি আর উন্নয়ন চাই না, নিশ্চিন্তে থাকতে চাই ‘ওর বিপক্ষে সবকিছুই প্রয়োগ করেছি’, হৃদয়ের ইনিংসে মুগ্ধ রাবাদা পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং মেঘনা আলমকে দুদকে তলব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে কোটালীপাড়ায় উল্লাস, বিক্ষোভ মিছিল প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার বললেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 105

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বুধবার বেলা ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর অপরাধসহ অন্যান্য যে কোনো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত রাজবাড়ী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম প্রমুখ।
জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।
গত ২৯ নভেম্বর মোহাম্মদ মনজুর মোর্শেদ রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নবাগত পুলিশ সুপার বললেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ

প্রকাশের সময় : ০৪:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫