নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে মহিলা পরিষদের আলোচনা সভা

- প্রকাশের সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 106

সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন “এই ¯েøাগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখায় রাস সুন্দরী মিলনায়তনে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পত্রিকায় প্রকাশিত আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ এর লেখা পাঠ করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাক্তার পূর্ণিমা দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক অ্যাড.দেবাহুতি চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার অন্যতম সদস্য অ্যাড. নাজমা সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমলকান্তি সরকার, ধীরেন্দ্রনাথ দাস, সাইফুল ইসলাম স্বপন, অ্যাড. মাহবুব রহমান, আজিজুল হাসান খোকা, রাজবাড়ী বার এসোসিয়েশন এর সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, এনজিও ফেডারেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান লাবু, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদাত হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।























