Dhaka ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বালিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 70

“দেশীয় জাতে আধুনিক প্রস্তুতি, প্রাণীসম্পদের উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা সদরের ঐতিহ্যবাহী কুঠির মাঠে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুঠির মাঠে এসে শেষ হয়। পরে পায়রা উড়ানো ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন,বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব,সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান,ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জান ডেইরী ফার্মের মালিক আবুল হোসেন খান,ইসলামপুর ইউনিয়ন পিজি সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

এবারের প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ২৮টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে গবাদিপশু, গাভী, গাড়োল, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ নানা ধরনের খামারজাত প্রাণী ও পাখি প্রদর্শন করা হয়। স্থানীয় খামারিরা তাদের উৎকৃষ্ট জাতের পশুপাখি প্রদর্শন করে ব্যাপক সাড়া ফেলেন।আলোচনায় বক্তারা জানান, উপজেলায় ইতোমধ্যে ৮ শতাধিক মানুষকে প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং গবাদিপশু ও অন্যান্য প্রাণী পালন করে স্বাবলম্বী হচ্ছে।বক্তারা ভবিষ্যতে আরও বিস্তৃত প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন, যাতে স্থানীয় খামারিরা আরও উন্নত প্রযুক্তি ও জ্ঞান ব্যবহার করে প্রাণিসম্পদ খাতে বিপ্লব ঘটাতে পারে।উৎসবমুখর পরিবেশে দিনভর প্রাণিসম্পদপ্রেমী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রদর্শনীস্থল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫