রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ \ কাফনের কাপড় পরে বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৮:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 84
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রোববার বিকেলে রাজবাড়ীতে দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অ্যাড. আসলাম মিয়ার সমর্থকরা।
তারা ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবস্থান নেয়। এ কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
রোববার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচার, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপি একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এর আগে গোয়ালন্দ মোড়ের দলীয় কার্যালয়ে জড় হন জেলা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। র্যালি শেষে তারা ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ মোড়ে তিনদিকের সড়কে অবস্থান নেন। এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে প্রার্থী পরিবর্তনের দাবিতে ¯েøাগান দেন।
রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তবে বিএনপির অপর অংশের নেতাকর্মীরা কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসলাম মিয়াকে মনোনয়নের দাবিতে এই কর্মসূচি পালন করে।
বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অবরোধের কারণে দুই মহাসড়কের উভয় দিকে তীব্র যানজট তৈরি হয়। প্রায় এক ঘণ্টা আটকে থাকে শত শত যানবাহন। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। জেলা সদর ও গোয়ালন্দ উপজেলা সহ বিএনপির অন্তত ১২টি ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচিতে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহŸায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমুখ।
আবুল হোসেন গাজী বলেন, যে ব্যক্তি দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে নেতাকর্মীদের পাশে ছিলেন, সেই অ্যাডভোকেট আসলাম মিয়াকে বঞ্চিত করা হয়েছে। এটি অগ্রহণযোগ্য।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ অভিযোগ করে বলেন, মনোনীত প্রার্থী তারেক রহমানের নির্দেশ অমান্য করে রাজবাড়ী বা গোয়ালন্দ বিএনপির কোনো নেতাকর্মীর সঙ্গে বসেননি। দ্রæত মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী করতে হবে। নতুবা আন্দোলন চলবে।


























