২৯ নভেম্বর রেড ক্রিসেন্ট নির্বাচন। ৭ পদে মনোনয়ন কিনেছেন ২৯ জন
- প্রকাশের সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 72
আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাত পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৯ জন। ভাইস চেয়ারম্যান পদে চারটি, সেক্রেটারি পদে সাতটি এবং সদস্য পদে ১৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক শেখ মো. আব্দুর রউফ হিটু, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক কাজী আব্দুল বারী এবং আব্দুল ওহাব।
সেক্রেটারি পদে মনোনয়নপত্র কিনেছেন, মোহাম্মদ হালিম তালুকদার জাহাঙ্গীর, নজরুল ইসলাম গাজী, এস এম আসাদুজ্জামান বাচ্চু, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং মো. এজাজ আহম্মেদ।
সদস্য পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন, মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, মোহাম্মদ আজিজুল ইসলাম, উমর ফারুক, আবুল খায়ের মোহাম্মদ আজাদ, মোহাম্মদ মোফাজ্জেল হক, এস এম আসাদুজ্জামান বাচ্চু, কাজী আরাফাত হাসান, মোহাম্মদ হাবিব শেখ, মনিরুজ্জামান সোহেল, মোঃ শরিফুল ইসলাম রুমী, আনিসুর রহমান আনিস, মোহাম্মদ মনজুরুল আলম, মেহেদী হাসান, আব্দুর রাকিব, মোহাম্মদ নাসির মিয়া, আঞ্জুমান আরা বেগম, মোঃ রুবায়েদ হোসেন ও ইব্রাহিম খলিলুল্লাহ।
রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটি সূত্র জানায়, গত ১০ নভেম্বর ছিল মনোনয়ন ফরম ক্রয়ের শেষ দিন। মনোনয়নপত্র দাখিল ১২ নভেম্বর, বাছাই ১৩ নভেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১৫ নভেম্বর, প্রার্থী তালিকর আপত্তি গ্রহণ ১৬ নভেম্বর, নিষ্পত্তি গ্রহণ ১৭ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৮ নভেম্বর এবং চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৯ নভেম্বর।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, নির্বাচন কমিশনার দুজন হলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান ও ডা. আবুল হোসেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসানুল করিম হিটু চৌধুরী।


























