গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় দেড় কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 130
রাজবাড়ীর পাংশা উপজেলার সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার সন্ধ্যায় দেড় কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। তারা হলো কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের রতন আলীর স্ত্রী চাদেরা বেগম ও একই জেলার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হালিমা বেগম।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নারী পুলিশ দিয়ে তাদের দেহ তল্লাশী করলে শরীরের মধ্যে বিশেষ কায়দায় রাখা গাঁজা পাওয়া যায়। এব্যাপারে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পাংশা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Tag :

























