Dhaka ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় নবমীর রাত পর্যন্ত ১২৮ পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য ধলু নওগাঁর সাপাহার সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ জব্দ সাত জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে বিএনপিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর তারেক রহমান, সতর্ক নেতা-কর্মীরা বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু আজ শুভ বিজয়াদশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হাজারো ডিসেম্বর গেলেও ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 70

মেক্সিকো সিটির ইজতাপালাপা এলাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

বৃহস্পতিবার ব্যস্ত সড়কে একটি সীমানা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এতে থাকা প্রায় ৫০ হাজার লিটার এলপিজি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩০টি যানবাহনে আগুন লেগে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান, বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

প্রকাশের সময় : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫