গুরুত্বপূর্ণ সংবাদ:
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 69
মেক্সিকো সিটির ইজতাপালাপা এলাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।
বৃহস্পতিবার ব্যস্ত সড়কে একটি সীমানা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এতে থাকা প্রায় ৫০ হাজার লিটার এলপিজি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩০টি যানবাহনে আগুন লেগে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান, বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
সূত্র: রয়টার্স
Tag :























