Dhaka ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি আবদুস সামাদ, সম্পাদক ধীরেন্দ্রনাথ

জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন           

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 163

রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আবদুস সামাদ মিয়াকে সভাপতি ও ধীরেন্দ্রনাথ দাসকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, কমরেড আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম মো. মোস্তফা, কমরেড বাবন চক্রবর্তী, কমরেড মুজিব আলম বকুল, কমরেড মজিবর রহমান, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড আফরোজা ডলি, কমরেড এজাজ আহম্মেদ ও কমরেড আবদুল হালিম। কমিটি বাকী দুইজন সদস্য পরবর্তী সভায় কো-অপ্ট করা হবে।

এর আগে সকাল ১১টায় রাজবাড়ী উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম। পরে উদীচী মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশের বিদ্যমান বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি এবং গণমানুষের রাষ্ট্র গঠনে বাম বিকল্পই একমাত্র পথ। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

আলোচনা সভা শেষে দুপুরে মধ্যহ্ন বিরতির পর শুরু হবে কাউন্সিল অধিবেশন। এতে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম। সবশেষে সম্মিলিত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সভাপতি আবদুস সামাদ, সম্পাদক ধীরেন্দ্রনাথ

জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন           

প্রকাশের সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫