Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি ওয়ানডের নতুন নিয়মে ফিরছে রিভার্স সুইং, শেষ ওভারে চাপে ব্যাটাররা নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই : আইনমন্ত্রী

তিন দাবিতে গণঅনশনে জবি শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 133

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দাবিতে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

আজ রবিবার সকাল সাড়ে ৮টা থেকে জবি শহিদ মিনারের সামনে কর্মসূচি শুরু করেন তারা।

দাবিগুলো হলো-

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

গণঅনশন থেকে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, যতদিন না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি হয়, আমরা আমরণ অনশনে থাকব।

অনশনে অংশ নেওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে চিঠি চালাচালি তালবাহানা অনেক কিছু হয়েছে। এবার সেনাবাহিনীর কাছে ক্যাম্পাসের কাজ দিতেই হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।

এদিকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি নিয়ে আপডেট তথ্য জানাতে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনশন কর্মসূচির ঘোষণা দেয় দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন দাবিতে গণঅনশনে জবি শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫