Dhaka ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই : আইনমন্ত্রী মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে বঙ্গোপসাগরে যুক্ত করতে চায় টোকিও কয়রায় ৪০ বনজীবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট চা বাগান থেকে যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 5

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আইনের যথার্থ কথাই বলেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত কোনো বাধা নেই। যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়াটি সমাধান করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আগে যে রকম ছিলেন, সে রকমই থাকবেন। আইন আগের মতোই আছে। সুতরাং তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের ব্যাপারে আপনারা আশা রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। ইতিবাচক পরিবর্তন হবে।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই : আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬