Dhaka ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ইশরাকের স্ত্রীর পোস্ট মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে, বালুবাহী ট্রাকের ধুলায় অতিষ্ঠ জনজীবন মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ল ‘নিশি’ ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ঢাকায় পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার ধর্ম-বর্ণভেদে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করেছে সংবিধান: অ্যাটর্নি জেনারেল

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না : আমীর খসরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 162

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি মাইনাস-টু’র কথা বলে এটা তাদের সমস্যা। ওই আশা জীবনেও পূরণ হবে না।’

আজ শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এরশাদের সময়সহ ওয়ান ইলিভেনে অনেকে চেষ্টা করেছে, সফল হয়নি। বিএনপি আজকে অনেক শক্তিশালী দল।’

তিনি বলেন, ‘বিদেশ থেকে আসা নেতাকর্মীরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। গত ১৬ বছর আন্দোলনে তাদের ত্যাগ ভোলার মতো নয়। তারা বিদেশে থাকলেও তাদের পরিবার দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আন্দোলনের সব রেকর্ড থাকতে হবে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না : আমীর খসরু

প্রকাশের সময় : ০৪:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫