মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ইশরাকের স্ত্রীর পোস্ট

- প্রকাশের সময় : ০৩:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 4
সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান ‘ক্ষমতা’ নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি দিয়ে পোস্ট করেছেন। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের এই নেতার উদ্ধৃতিটি পোস্ট করেন তিনি।
নুসরাত খান লেখেন, Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change. নুসরাত খানের দেওয়া পোস্টের বাংলা অর্থ, যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটা সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন।
জর্জিয়ার আটলান্টায় ১৯৬৭ সালের ১৬ আগস্ট ‘সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে’ এ ভাষণ দেন মার্টিন লুথার কিং জুনিয়র। ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামে এ ভাষণের অডিও অনুলিপি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।
এর আগে, সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি জানান, তার কারণে বিএনপি বা সরকার যাতে বিব্রত না হয় এবং প্রধানমন্ত্রীর কাজ আড়ালে পড়ে না যায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।




















