Dhaka ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ইশরাকের স্ত্রীর পোস্ট মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে, বালুবাহী ট্রাকের ধুলায় অতিষ্ঠ জনজীবন মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ল ‘নিশি’ ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ঢাকায় পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার ধর্ম-বর্ণভেদে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করেছে সংবিধান: অ্যাটর্নি জেনারেল

চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ল ‘নিশি’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 3

বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব’-এর আসরে।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, বিশ্বের প্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান রাশিয়ার বিখ্যাত ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত উৎসবটির ৪৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘নিশি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চা-শ্রমিকের মেয়ে নিশি, চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। আগামী ১৬ থেকে ২০ নভেম্বর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে উৎসবটি।

নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে নিশি একের পর এক রেকর্ড গড়ছে। সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয়, আমাদের চলচ্চিত্রের ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ‘নিশি’র গল্পে উঠে এসেছে চা-শ্রমিক পরিবারের সংকট ও এক কিশোরীর জীবনের কঠিন বাস্তবতা। পানির সংকটে এক চা-শ্রমিকের মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায়। বাড়িতে একটি নলকূপ বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্রটির গল্প।

ছবিটির চূড়ান্ত সম্পাদনা, রঙের বিন্যাস ও শব্দ সংযোজনের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণ করেছেন ওই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও এর আশপাশের এলাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে।

এর আগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জেতে ‘নিশি’। গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার অর্জন করে চলচ্চিত্রটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ল ‘নিশি’

প্রকাশের সময় : ০৩:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬