Dhaka ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ঢাকায় পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার ধর্ম-বর্ণভেদে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করেছে সংবিধান: অ্যাটর্নি জেনারেল প্যারিসসহ ফ্রান্সের কয়েকটি শহরে আংশিক কারফিউ জারি টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না : আমীর খসরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 161

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি মাইনাস-টু’র কথা বলে এটা তাদের সমস্যা। ওই আশা জীবনেও পূরণ হবে না।’

আজ শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এরশাদের সময়সহ ওয়ান ইলিভেনে অনেকে চেষ্টা করেছে, সফল হয়নি। বিএনপি আজকে অনেক শক্তিশালী দল।’

তিনি বলেন, ‘বিদেশ থেকে আসা নেতাকর্মীরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। গত ১৬ বছর আন্দোলনে তাদের ত্যাগ ভোলার মতো নয়। তারা বিদেশে থাকলেও তাদের পরিবার দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আন্দোলনের সব রেকর্ড থাকতে হবে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না : আমীর খসরু

প্রকাশের সময় : ০৪:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫