Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন রাজবাড়ীতে জনতার আদালত পাঠক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার খাল খনন শেষে ১৭ লাখ টাকা ফেরত দিলেন বালিয়াকান্দির ইউএনও সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ কালীগঞ্জে সরকারি অনুদানের চেক বিতরণ, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের ফরিদপুরে সৎ মাকে হত্যার ১০ বছর পর আপন মাকেও হত্যা, পলাতক ছেলে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

নদীতে চাঁদাবাজিকালে গ্রেপ্তার ৫

গোয়ালন্দ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 316

 রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি কালে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। সোমবার সন্ধ্যায় পদ্মা-যমুনা নদীতে অভিযান চালিয়ে ওই দিন দিবাগত রাতে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. আ. রহমানের ছেলে মো. রাসেল মিয়া (২৪), গোলাম ইয়াসিনের ছেলে রফিকুল ইসলাম (২২), রুরু বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৫), আব্দুল করিম শেখের ছেলে মো. বাদশা শেখ (২০) ও সহিদুল্লাহ সিকদারের ছেলে মো. রবিউল সিকদার (৩৫)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা-যমুনা নদীর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিরাজগঞ্জের বালু মহাল থেকে বৈধ ভাবে বালু ক্রয় করে আনা বাল্বহেড জাহাজে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে চাঁদাবাজীতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, নৌকায় থাকা দুইটি হাসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নদীতে চাঁদাবাজিকালে গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০২:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪