বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 2
‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’
📌 এক নজরে মূল তথ্য:

  • টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ছিলেন সোহেল খান।
  • তাকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অভিনেতা মুকিত জাকারিয়া।

জনতার আদালত বিনোদন ডেস্ক — টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ছিলেন সোহেল খান। অনেক বছর ধরে অভিনয়শিল্পের সঙ্গে যুক্ত তিনি। দর্শকপ্রিয় এই অভিনেতা ‘ফোর টোয়েন্টি’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। সবশেষ তিনি বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন। মঙ্গলবার সেখানেই মারা যান তিনি।

আয়োজনের পেছনের গল্প ও মূল ঘটনা

তাকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অভিনেতা মুকিত জাকারিয়া।

মুকিত জাকারিয়া বলেন, ‘বগুড়ায় আমি আর সোহেল ভাই পাশাপাশি হোটেলে ছিলাম। তার রুম নম্বর ছিল ৬১০৮, আর আমার রুম নম্বর ৬১০৭। প্রতিদিন একসঙ্গে শুটিং করেছি। আমাদের পোশাকও একই রকম ছিল। কোনোভাবেই স্মৃতিগুলো ভুলতে পারছি না। ভীষণ খারাপ লাগছে।’

‘মোহাম্মদ ইকবাল পরিচালিত “নসিব” সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়েছিলাম। সেখানেই সোহেল ভাই চলে গেলেন! এই কষ্ট মেনে নেওয়ার মতো নয়। ছয় দিন শুটিং করেছি আমরা। সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি। তার চলে যাওয়া আমার জন্য বেদনার।’

দর্শক ও ভক্তদের উন্মাদনা

এই অভিনেতা আরও বলেন, ‘ফোর টোয়েন্টি’ নাটকে অভিনয় করতে গিয়ে আমাদের অসংখ্য স্মৃতি তৈরি হয়েছে। এরপর ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে কাজ করতে গিয়েও শত শত স্মৃতি জমে আছে। কোনোভাবেই তার কথা ভুলতে পারছি না।

মুকিত জাকারিয়া বলেন, ‘মঙ্গলবার সকাল আটটায় আমরা একসঙ্গে নাশতা করেছি। ভাবা যায়? এখন তিনি নেই। নাশতা করার সময় সোহেল ভাই বললেন, “তোমার মোবাইল দিয়ে ভিডিও করো”। খাবার সময় তিনি বলেছেন, “এটা খাও, ওটা খাও”। কত স্মৃতি!’

‘সোহেল ভাই মাটির মানুষ। কোনো অহংকার নেই। সিনেমার শুটিংয়ে ১৫০ জনেরও বেশি মানুষ ছিলেন। সবার সঙ্গে তিনি ভালো ব্যবহার করতেন। ভালোভাবে মিশতেন। তার আত্মার শান্তি কামনা করছি।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’

প্রকাশের সময় : ১১:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬