বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার
📌 এক নজরে মূল তথ্য:

  • এক দলের ছিল গোল দেওয়ার ধারা, আরেক দলের হজমের।
  • চোটের কারণে রদ্রি ও লামিনে ইয়ামাল ছিলেন না, আর শুরুর একাদশে রাফিনিয়াকে নামাননি হান্সি ফ্লিক।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — এক দলের ছিল গোল দেওয়ার ধারা, আরেক দলের হজমের।দুই দলের মুখোমুখি লড়াইয়েও বজায় থাকল তা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজারবাইজানের ক্লাব সাবাহকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন অ্যান্থনি গর্ডন, একটি করে গোল করেছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস।এবারের চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে পাঁচ ম্যাচে ১৪ গোল হজম করল সাবাহ, সমান ম্যাচে বার্সেলোনা গোল করেছে ১৮টি।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

চোটের কারণে রদ্রি ও লামিনে ইয়ামাল ছিলেন না, আর শুরুর একাদশে রাফিনিয়াকে নামাননি হান্সি ফ্লিক। ম্যাচের শুরুতে স্বাগতিক সাবাহ বেশ ভালো প্রতিরোধ গড়ে তোলে। গর্ডনের প্রথম গোলের আগেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা। ইভান লেপিনজিকার বাঁকানো শট বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার মাথার ওপর দিয়ে গিয়ে ক্রসবারে লেগে ফিরে আসে।তবে ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। করিম আদেয়েমির ক্রস সাবাহ গোলরক্ষক স্তাস পোকাতিলভ ঠিকমতো ফেরাতে না পারলে বল পেয়ে যান গর্ডন, সহজ ট্যাপ-ইনে দলকে এগিয়ে দেন এই ইংলিশ উইঙ্গার।বিরতির পর দ্বিতীয় হাফের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন গর্ডন। গ্যাব্রিয়েল জেসুসের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে আবারও সঠিক জায়গায় থেকে জাল খুঁজে নেন তিনি।

এরপর মাত্র ৯ মিনিটের ব্যবধানে আরও দুই গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় সাবাহ। ৫৫ মিনিটে আলেহান্দ্রো বালদের নিচু ক্রসে স্লাইড করে বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন আদেয়েমি। ৬০ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে বল জালে পাঠিয়ে দলের চতুর্থ গোলটি করেন জেসুস।ইউরোপীয় প্রতিযোগিতায় ৫ ম্যাচে এটি বার্সেলোনার চতুর্থ জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে খেলার পথে বেশ ভালোভাবেই এগিয়ে রইল কাতালানরা। অন্যদিকে, আসরে চতুর্থ হারের স্বাদ পাওয়া সাবাহ ৩৬ দলের মধ্যে ৩২তম স্থানে অবস্থান করছে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

প্রকাশের সময় : ০২:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬