ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ আটক ১

- প্রকাশের সময় : ০২:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 5

ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ দশমিক ৫ কেজি গাঁজাসহ হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পোড়াহাটি এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খাটের নিচ থেকে ২০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক হৃদয় হোসেন ওই এলাকার সাহেব হোসেনের ছেলে।
এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা গাঁজাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।






















