বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য, দুইজনের যাবজ্জীবন

রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 2
রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ
📌 এক নজরে মূল তথ্য:

  • সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট ‘আরকা’স নেক্সট মডেল’ নিয়ে তৈরি হয়েছে সিরিজ।
  • আরকা’স নেক্সট মডেল–এর পরিচালক আসাদ সাত্তার জানান, বাংলাদেশকে কেবল ‘মেড ইন বাংলাদেশ’ বা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নয়; বরং ‘ডিজাইনড ইন বাংলাদেশ’ বা নিজস্ব ফ্যাশন ও নকশা রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই ফ্যাশন উইক।

জনতার আদালত বিনোদন ডেস্ক — সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট ‘আরকা’স নেক্সট মডেল’ নিয়ে তৈরি হয়েছে সিরিজ। তিন পর্বের সিরিজটি ২৫ নভেম্বর রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে। সংস্কৃত ভাষায় ‘অর্ক’ বা ’আরকা’ শব্দের অর্থ সূর্য বা আলোর রশ্মি, যা অন্ধকার ভেদ করে নতুন দিনের বার্তা বয়ে আনে। দেশের ফ্যাশনশিল্পে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করে ‘আরকা’। দর্শকদের ভিন্ন রকম কনটেন্ট দিতে ২০২৫ সালে আরকা’স নেক্সট মডেল-এর সঙ্গে যুক্ত হয় চরকি। সে বছর আয়োজিত কনটেন্টই দেখতে পারবেন দর্শক। এ সময়ের তরুণদের স্টাইল-ফ্যাশন নিয়ে ভাবনা কী, তার অনেকটাই জানা যাবে। পাশাপাশি থাকছে এ সময়ের ডিজাইন-ডিজাইনার, পোশাক ও ক্যাটওয়াক।

আয়োজনের পেছনের গল্প ও মূল ঘটনা

আরকা’স নেক্সট মডেল–এর পরিচালক আসাদ সাত্তার জানান, বাংলাদেশকে কেবল ‘মেড ইন বাংলাদেশ’ বা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নয়; বরং ‘ডিজাইনড ইন বাংলাদেশ’ বা নিজস্ব ফ্যাশন ও নকশা রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই ফ্যাশন উইক। তিনি বলেন, আরকা’স নেক্সট মডেল বাংলাদেশের ফ্যাশন ও বিজ্ঞাপনজগতে নতুন মুখ তৈরি করছে। প্রতিবছরই এখান থেকে মডেলরা কাজের সুযোগ পাচ্ছেন। তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। কিন্তু আরও দীর্ঘ পথ পারি দিতে হবে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দেশের ফ্যাশন বা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের এখানে কাজ খুবই কম। অথচ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কত প্রতিভাবান ডিজাইনার–মডেল। ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে অন্যান্য দেশে অনেক রকম কনটেন্ট তৈরি হয়। সেখানে যেমন আধুনিক চিন্তা ফুটে ওঠে, তেমনি দেশীয় সংস্কৃতিও সংরক্ষিত হয়। আবার ভিন্ন স্বাদের কনটেন্টও দেখার সুযোগ পান দর্শক। আরকাস নেক্সট মডেল–এও তেমন ঘটবে বলে আশা করি।’

‘চরকি আরকা নেক্সট মডেল’–এর মূল প্রতিপাদ্য ছিল জামদানি। সারা দেশ থেকেই আসেন অংশগ্রহণকারীরা। এত এত মডেলের মধ্যে থেকে চূড়ান্ত করা হয় সেরা ১০ জনকে। আরকা’স নেক্সট মডেল–এর পরবর্তী আসরগুলোও একই প্রক্রিয়ায় হবে। ক্যাটওয়াক ছাড়াও থাকবে ফ্যাশন মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব, মাস্টারক্লাস।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ

প্রকাশের সময় : ০৯:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬